1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র ্যালি - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র ্যালি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮৬ Time View

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে টঙ্গীতে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে টঙ্গীর মিলগেট কাদেরিয়া টেক্সটাইল এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালিটি টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।
র‌্যালিতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, দলীয় ফেস্টুন, প্লেকার্ড ও বিভিন্ন ধরনের ব্যানার দেখা যায়। পাশাপাশি বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো র‌্যালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে দলের ভূমিকা তুলে ধরে তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
র‌্যালিতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে র‌্যালিটি টঙ্গীর রাজপথে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মাধ্যমে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার পাশাপাশি আগামী দিনের কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেওয়া হয়েছে।
র‌্যালির নেতৃত্ব দেওয়া সিরাজুল ইসলাম সাথী বলেন, স্বেচ্ছাসেবক দল দীর্ঘ ৪৬ বছর ধরে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী আদর্শের পক্ষে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে থাকবেন।
এ সময় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com