1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে তিতাসের মোবাইল কোর্ট অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন; কারখানাকে ৯৫ হাজার টাকা জরিমানা - dailyjonotarkantho
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

টঙ্গীতে তিতাসের মোবাইল কোর্ট অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন; কারখানাকে ৯৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭২ Time View

বশিরআলম ( গাজীপুরপ্রতিনিধি) :গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি শিল্পকারখানাকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ উৎসস্থল থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফিকুর রহমান আবরার এর নেতৃত্বে তিতাস গ্যাসের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।

তিতাস গ্যাস সূত্রে জানা যায়, ভাদাম এলাকায় এসবিএস লন্ড্রি ওয়াশ নামের একটি শিল্পকারখানায় অভিযান চালিয়ে কোম্পানির ১২ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি বিতরণ লাইন থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারখানাটিকে ৯৫ হাজার টাকা জরিমানা করে এবং অবৈধ সংযোগটি উৎস পয়েন্ট থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
অভিযানে আনুমানিক ৫০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। বিচ্ছিন্ন স্থাপনার মধ্যে ছিল ২০০ ঘনফুট ক্ষমতার পাঁচটি ড্রায়ার ( লোড ১০০০ ঘনফুট) এবং ৩০০ কেজি ক্ষমতার একটি বয়লার (লোড ১৫০০ ঘনফুট)। এসব স্থাপনার মোট গ্যাস লোড ছিল ঘণ্টায় ২ হাজার ৫০০ ঘনফুট।

তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা উর রহমান বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অনিয়ম প্রতিরোধে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযানে তিতাস গ্যাসের টঙ্গী উপসহকারী প্রকৌশলী নাঈম হাসান, সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহাব, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com