1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল - dailyjonotarkantho
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৮১ Time View

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে গাজীপুরের টঙ্গী দক্ষিণ আউচপাড়ায় নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ থেকে শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা এক বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন আনন্দ মিছিল বের হয়।
নেদায়ে ইসলাম গাজীপুর জেলা শাখার সভাপতি মেরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক নোমান আল আহমাদী-এর নেতৃত্বে আয়োজিত এ আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামুত ত্বরিকত হযরত শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রাঃ)-এর দৌহিত্র, বিশিষ্ট লেখক ও গবেষক শায়খ মোঃ মাসুক আল আহমাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ মোহাম্মদ মীর মুদ্দাসসির আল আহমাদী, সদস্য, নেদায়ে ইসলাম।
মিছিলটি দক্ষিণ আউচপাড়া নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ থেকে শুরু হয়ে চেরাগ আলী, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সুরতরঙ্গ রোড হয়ে পুনরায় বেপারী বাড়ী মসজিদে এসে শেষ হয়। পরে দরুদ, মিলাদ ও কিয়ামের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বর্ণিল এ আনন্দ মিছিলে আলা রাসুল ﷺ-এর শানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। জাতীয় পতাকার পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বিভিন্ন বাণী সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। আরবি হরফে কালেমা লেখা পতাকা ও নানা সাজসজ্জায় মিছিলটি হয়ে ওঠে অত্যন্ত আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর শান, মান, রহমত, বরকত ও কল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নবীপ্রেম, মানবতা, শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং দুনিয়া ও আখেরাতের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সহযোগিতায় উপস্থিত ছিলেন অত্র মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের মোতাওয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসেন বেপারী, সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান বেপারী, অর্থ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী, পরিচালক আলহাজ্ব মনিরুজ্জামান, সেক্রেটারি আলহাজ্ব শামীম বেপারী চিশতি এবং নেদায়ে ইসলামের সেবক কালিমুল্লাহ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত এ আনন্দ মিছিল ও আলোচনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল শান্তি, শৃঙ্খলা, নবীপ্রেম ও ধর্মীয় আবেগের এক অপূর্ব পরিবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com