1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে - dailyjonotarkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ। 

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয়ে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর টঙ্গী পশ্চিম থানা কাবাডি প্রতিযোগিতা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) টঙ্গী পশ্চিম থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর (ভিপি), ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সদস্য মির্জা ফখরুল ইসলাম, আসাদুজ্জামান জনি, সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম। এ সময় থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।
প্রতিযোগিতায় শান্তি নিবাস ও মুদাফা রাইজিং দল মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচটি হয়ে ওঠে টানটান উত্তেজনাপূর্ণ। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উচ্ছ্বাস।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে শান্তি নিবাস দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে মুদাফা রাইজিং দল রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলা সম্ভব। কমিউনিটি পুলিশিংয়ের অংশ হিসেবে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইসরাইল হাওলাদার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com