1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা - dailyjonotarkantho
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে পোশাকশিল্পে নাশকতা প্রতিরোধে রাজপথে স্বেচ্ছাসেবক দল টঙ্গীতে গার্মেন্টস কারখানার সামনে বিএনপির পাহারা, গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান টঙ্গীতে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা ঠেকাতে বিএনপির সতর্ক অবস্থান, মহাসড়কে নেতাকর্মীদের পাহারা টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের ওপর জুলুম-নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত ভূমিদস্যু মাফিজুর  গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে মারধর ও পুলিশের ওপর হামলার মামলা দেওয়ার অভিযোগ টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে টঙ্গীতে মাদরাসায় হামলার অভিযোগ, শাহজালাল রুমির গ্রেপ্তার দাবিতে আলেম-ওলামাদের মানববন্ধন প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীর রাজপথে যুবদলের শোভাযাত্রা টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮৮০ Time View

আফগান শরণার্থী নারী ফুটবলারদের নিয়ে ফিফার এক অনন্য উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক ট্যালেন্ট ক্যাম্প। জুলাই মাসে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত এই ক্যাম্পে অংশ নিয়েছিলেন আফগান জাতীয় দলের সাবেক কয়েকজন খেলোয়াড়, যারা তালেবান শাসনের পর দেশ ছেড়ে পালিয়ে আসেন।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর দেশটিতে নারীদের খেলাধুলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। ফলে জাতীয় নারী দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্নও ছিন্ন হয়ে যায়। ফিফা ও বিশ্ব ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনো দলকে আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করতে হলে সেই দেশের স্বীকৃত ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু তালেবান-নিয়ন্ত্রিত আফগান ফুটবল ফেডারেশন নারীদের খেলাধুলারই অনুমতি দেয় না।

তবে চলতি বছর মে মাসে এক নতুন আশার আলো জ্বেলে দেয় ফিফা। তারা ‘আফগান উইমেনস রিফিউজি টিম’ গঠনের অনুমোদন দেয় এবং সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবলার পলিন হ্যামিলকে দলের কোচ হিসেবে নিয়োগ দেয়। ৫৩ বছর বয়সী হ্যামিল বলেন, ‘এই প্রজেক্ট সত্যিই অসাধারণ। খেলোয়াড়েরা আবার একসঙ্গে মাঠে ফিরতে পারছে, একে অপরের পাশে দাঁড়াচ্ছে। তারা এমন কিছু স্মৃতি গড়বে, যা হয়তো আর কখনো তৈরি হতো না। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com