1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে মারধর ও পুলিশের ওপর হামলার মামলা দেওয়ার অভিযোগ - dailyjonotarkantho
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের ওপর জুলুম-নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত ভূমিদস্যু মাফিজুর  গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে মারধর ও পুলিশের ওপর হামলার মামলা দেওয়ার অভিযোগ টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে টঙ্গীতে মাদরাসায় হামলার অভিযোগ, শাহজালাল রুমির গ্রেপ্তার দাবিতে আলেম-ওলামাদের মানববন্ধন প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীর রাজপথে যুবদলের শোভাযাত্রা টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা দলে কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির একক সিদ্ধান্তে অসন্তোষ ত্যাগ, আদর্শ ও দীর্ঘ রাজনৈতিক পথচলা: টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম আকতার

গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে মারধর ও পুলিশের ওপর হামলার মামলা দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার মধুপুর পশ্চিমপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে শিহাব শেখ (পিতা: কদ্দুর শেখ) নামে এক যুবককে চুরির অভিযোগে আটক করে মারধরের অভিযোগ উঠেছে। পরে ওই যুবকের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

পরিবারের অভিযোগ, গত ২৫ তারিখ রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে এলাকার কয়েকজন ব্যক্তি পূর্বশত্রুতার জেরে শিহাব শেখের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে তাকে আটক করে মারধর করেন। এ সময় পরিস্থিতির শিকার হয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চান।

পরে উরফি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির গাজীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। সেখানে দায়িত্বে থাকা পুলিশের এসআই রকিবুল হাসান তাকে থানায় নিয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের দাবি, ২৫ তারিখে শিহাবকে থানায় নেওয়ার পর ২৬ তারিখে তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়। তাদের প্রশ্ন, চুরির অভিযোগে আটক হওয়ার পর মারধরের শিকার হয়ে পুলিশের সহযোগিতা চাওয়া একজন যুবকের বিরুদ্ধে কী পরিস্থিতিতে পুলিশের ওপর হামলার মামলা করা হলো, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন।

এদিকে শিহাবের পারিবারিক অবস্থাও অত্যন্ত অসহায়। তার বাবা কদ্দুর শেখ একজন পঙ্গু মানুষ। দুর্ঘটনায় তার একটি পা হারিয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও এক পায়ে ভ্যান চালিয়ে অনেক কষ্টে ছেলেকে বড় করেছেন তিনি। পরিবারের দাবি, অভাব-অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করলেও কারও কাছ থেকে তেমন সহযোগিতা পাননি তারা।

এ ঘটনায় শিহাব শেখের পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com