1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল - dailyjonotarkantho
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে পোশাকশিল্পে নাশকতা প্রতিরোধে রাজপথে স্বেচ্ছাসেবক দল টঙ্গীতে গার্মেন্টস কারখানার সামনে বিএনপির পাহারা, গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান টঙ্গীতে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা ঠেকাতে বিএনপির সতর্ক অবস্থান, মহাসড়কে নেতাকর্মীদের পাহারা টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের ওপর জুলুম-নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত ভূমিদস্যু মাফিজুর  গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে মারধর ও পুলিশের ওপর হামলার মামলা দেওয়ার অভিযোগ টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে টঙ্গীতে মাদরাসায় হামলার অভিযোগ, শাহজালাল রুমির গ্রেপ্তার দাবিতে আলেম-ওলামাদের মানববন্ধন প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীর রাজপথে যুবদলের শোভাযাত্রা টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল

টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী কলেজ গেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে এশিয়া পাম্প এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন ও আজিজুর রহমান টিপুর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে থানা যুবদলের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও সদস্যসচিব মাহমুদুল হাসান রাজু উপস্থিত ছিলেন।

বিকেল থেকেই টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কলেজ গেট এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে সম্মিলিতভাবে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি মহাসড়ক হয়ে এশিয়া পাম্প এলাকায় পৌঁছায়। আয়োজকদের দাবি, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

মিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃত্ব দিয়ে অংশ নেন যুবদল নেতা আলমগীর হোসেন ভাসানী,  ফয়সাল আহমেদ পাপন, নাঈমুর রহমান নাঈম, শুভ মিয়াজী, বেলাল খান, বিপ্লব খান, রিয়াদ  হোসেন, রমিজ রুবেল,  ইশতিয়াক আহমেদ জিম,  আলআমিন, হাবিবুর রহমান কানন, রাহিন আহমেদ রাজীব, আকাশ, সুশীল ও মুজিবুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের সাংগঠনিক ঐক্য, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com