1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের সদস্য গ্রেফতার - dailyjonotarkantho
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে

চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫৩ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি): গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম রাশেদুজ্জামান রাসেল ওরফে মো. রাসেল ওরফে হৃদয়। 
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দে টঙ্গী পশ্চিম থানাধীন স্টেশন রোড এলাকা থেকে মো. মনির হোসেন (৫৪) এর ব্যবহৃত একটি Suzuki Gixxer মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-৫৮-৮৩৩৪ এবং আনুমানিক মূল্য ২ লাখ ৩৮ হাজার টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তা এসআই এস এম মেহেদীর নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করে।
পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও ৮টি চুরির মামলা রয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com