1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুর জেলা গোয়েন্দা শাখায় টানা তিন মাসের শ্রেষ্ঠ এসআই সম্মাননা - dailyjonotarkantho
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের ওপর জুলুম-নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত ভূমিদস্যু মাফিজুর  গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে মারধর ও পুলিশের ওপর হামলার মামলা দেওয়ার অভিযোগ টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে টঙ্গীতে মাদরাসায় হামলার অভিযোগ, শাহজালাল রুমির গ্রেপ্তার দাবিতে আলেম-ওলামাদের মানববন্ধন প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীর রাজপথে যুবদলের শোভাযাত্রা টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা দলে কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির একক সিদ্ধান্তে অসন্তোষ ত্যাগ, আদর্শ ও দীর্ঘ রাজনৈতিক পথচলা: টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম আকতার

গাজীপুর জেলা গোয়েন্দা শাখায় টানা তিন মাসের শ্রেষ্ঠ এসআই সম্মাননা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯২৫ Time View

বশির আলম ( গাজীপুর): গাজীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর—টানা তিন মাস শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন জেলার একজন দক্ষ তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল হাসান। ক্লুলেস হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রেষ্ঠ এসআই-এর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত এসআই জানান, “এ সম্মাননা আমার টিমের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফল। দলের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
গাজীপুর জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com