
বশির আলম(গাজীপুর টঙ্গী) :
গাজীপুরের টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মজুমদার গ্রুপ আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর বর্ণিল উদ্বোধন। ২২ নভেম্বর ২০২৫ ইং তারিখে ভাদাম এলাকার মজুমদার লজের বিপরীত পাশে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হারিকেনস ও গ্ল্যাডিয়েটর্স।
অনুষ্ঠানের শুরুতে বিকাল ২:৩০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন,এনাম মোঃ এসাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক,সৈয়দ মোহাঃ সাজ্জাদ, ব্যবস্থাপনা পরিচালক,সাইদুল হক মজুমদার, চেয়ারম্যান
পরবর্তীতে ২:৫০ মিনিটে ট্রফি উন্মোচন এবং ২:৫৫ মিনিটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। বিকাল ৩:০০ টায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচের কিক-অফ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পাপলু রায় তালুকদার (এইচ আর & অ্যাডমিন), কামরুল হাসান (সিনিয়র জিএম, অ্যাকাউন্টস), জামাল আজম (টেকনিক্যাল ডিরেক্টর) সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা। প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচ
অ্যাডমিন, আইটি, অ্যাকাউন্টস ও কমার্শিয়াল হারিকেন্স
VS
ইউনিট-এ গ্ল্যাডিয়েটর্স
আসন্ন ম্যাচসমূহ
২৪ নভেম্বর সোমবার
প্যাকেজিং, ওয়াশ ও এমব্রয়ডারি স্ট্রাইকার্স VS ইউনিট-বি ওয়ারিয়র্স
২৬ নভেম্বর বুধবার
কোয়ালিটি (ফিনিশিং টাইটানস) VS ফিনিশিং থান্ডারবল্টস
২৯ নভেম্বর শনিবার
মেইনটেন্যান্স পাওয়ারহাউস XI VS IE & প্ল্যানিং ইউনাইটেড
০১ ডিসেম্বর সোমবার
ইউনিট-সি রয়্যালস VS কোয়ালিটি – সেলাই চ্যালেঞ্জার্স
০৩ ডিসেম্বর বুধবার
স্যাম্পল সুপার কিংস VS অ্যাডমিন ডমিনেটর্স
০৬ ডিসেম্বর শনিবার
কাটিং প্যান্থার্স VS মার্চেন্ডাইজিং & GPQ ঈগলস
প্রথম রাউন্ডের ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ সূচি নির্ধারণ করা হবে এবং উত্তীর্ণ দলগুলোকে যথাসময়ে জানানো হবে।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ
ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জাঁকজমকপূর্ণভাবে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হবে বলে নিশ্চিত করেছেন মজুমদার গ্রুপের এইচ আর এডমিন পাপলু রায় তালুকদার।
Leave a Reply