1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে কুরআন খতম ও দোয়া মাহফিল - dailyjonotarkantho
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মোহাম্মদ মাসুদের বই কিনলেন ডা. জুবাইদা রহমান হাজীর মাজার বস্তি ভাঙার ‘নেপথ্যের কারিগর’ নুরু মিয়া? মাদক ব্যবসা, দখল ও সম্পদ বৃদ্ধির অভিযোগ—আইনের আওতায় এনে তদন্তের দাবি হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি পূবাইলে বাবার বাড়িতে বেড়াতে এসে গৃহবধূ-ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের বড় উচ্ছেদ অভিযান গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, দখলমুক্ত সরকারি জমি

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে কুরআন খতম ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫০ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি):

গাজীপুরের টঙ্গীর মদিনা বাজার, পূর্ব গোপালপুর এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগে এ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মনিরুজ্জামান মামুন, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আরাফ রিফাত।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
• গাজীপুর বিএনপির সাবেক আহবায়ক সদস্য মোঃ আইয়ুব আলী
• বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা শাহীন হোসেন
• মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী
• ৪৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আঃ খালেক
• ৪৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মহাসীন
এ ছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এক দৃঢ় ও অবিচল নাম। তাঁর দুর্বার নেতৃত্ব, ত্যাগ ও আন্দোলনের পথচলা দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।
তারা আরও বলেন, জাতীয় সংকট, স্বৈরাচারবিরোধী লড়াই ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন নির্ভীক কণ্ঠস্বর। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তাঁর অবস্থান আজও কোটি মানুষের অনুপ্রেরণা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। নেতারা দলীয় কর্মীদের প্রতি আহবান জানান
দোয়ার পাশাপাশি গণতন্ত্রের পক্ষে, মানুষের মৌলিক অধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্থানীয়দের মতে, এই দোয়া মাহফিলটি কেবল একজন নেত্রীর সুস্থতার প্রার্থনা নয়;
বরং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের সংকল্প নিয়ে গড়ে ওঠা এক প্রতীকী সমাবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com