1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইলে ব্যক্তি উদ্যোগে ড্রেন নির্মাণ করতে গিয়ে অপপ্রচারের ফাঁদে যুবদল নেতা - dailyjonotarkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে দুই ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা পূবাইলে ব্যক্তি উদ্যোগে ড্রেন নির্মাণ করতে গিয়ে অপপ্রচারের ফাঁদে যুবদল নেতা টঙ্গীর খরতৈলে মাদক নেটওয়ার্ক’  হেরোইনসহ চিহ্নিত সন্ত্রাসী  মাসুদ  গ্রেফতার, পেছনে কারা? মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ: টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জোরালো বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ৭নং ওয়ার্ডে গণসংযোগে মেম্বার প্রার্থী মোঃ জুয়েল মাল চার হাজার এসআই নিয়োগে  বিভাগীয় পদোন্নতি বঞ্চনার অভিযোগে তীব্র ক্ষোভ পূবাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু দুই সত্নান আহত পূবাইলে ডেইলি শপিং’ নতুন আউটলেট শাখার শুভ উদ্বোধন টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পূবাইলে ব্যক্তি উদ্যোগে ড্রেন নির্মাণ করতে গিয়ে অপপ্রচারের ফাঁদে যুবদল নেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৬ Time View

আল-আমিন সরকার পূবাইল, (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের মেঘডুবী পশ্চিম পাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ সিটি কর্পোরেশন নির্মিত চলাচলের রাস্তায় বৃষ্টি ও বসত বাড়ীর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার পাশে ব্যক্তি উদ্যোগে ড্রেন নির্মাণ করতে গিয়ে বাঁধা ও অপপ্রচারের শিকার হয়েছেন যুবদল নেতা মো. রাজীব ভূঁইয়া। এতে করে ঐ এলাকার ১০টি পরিবার ও গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সহ মসজিদের মুসল্লিদের নামাজের সময় চলাচলের অসুবিধার কথা বিবেচনা করে মেঘডুবী এলাকার বাসিন্দা গাজীপুর মহানগরের ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ সভাপতি, পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো.রাজীব ভূইয়া এলাকাবাসীকে সাথে নিয়ে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণের উদ্যোগ নেন|যাতে করে পানি নিষ্কাশন সচল থাকে।কিন্তু একই এলাকার নাজমুল হোসেন দাবি করেন লোকজন নিয়ে রাতের আঁধারে জমি দখল করে ড্রেন নির্মাণ করছেন যুবদল নেতা রাজীব ভূঁইয়া।কিন্তু রাজীব ভূঁইয়ার বক্তব্য ভিন্ন তিনি বলন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে জমি দখলের মিথ্যা নিউজ অপ-প্রচার চালানো হয়েছে।যা আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি।আমি এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ৬০ উর্দ্ধ স্থানীয় বাসিন্দা আলম ভূইয়া জানান, “আমাদের হাটার রাস্তায় অল্প মেঘ বৃষ্টি হইলেই হাটু সমান পানি জইমা থাকত| এই ড্রেন বানায় দেওনে আমাগো অনেক উপকার হইতাছে”| শিবলু ভূইয়া জানান, “যুবদল নেতা রাজীব ভাই কোনো জমি দখল করে নাই| আমাদের সকলের কথা বিবেচনা করে এই রাস্তায় কিভাবে পানি না জমে থাকে, মসজিদে যাওয়ার সময় আমাদের যেন নোংরা ময়লা পানি শরীরে না লাগে এইজন্য নিজ উদ্যোগে ড্রেন নির্মাণ করতেছে| সমাজের কিছু খারাপ প্রকৃতির লোক মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে”| এই ব্যাপারে অভিযোগকারী নাজমুল হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার একটা জমি নিয়ে রাজীব ভূইয়ার পরিবারের সাথে কোর্টে মামলা চলমান আছে| ঐ জমির পাশ দিয়েই ইট দিয়ে উচু করে ড্রেন নির্মাণ করা হচ্ছে| যদি আমার সাথে পরামর্শ করে কাজ করত তাহলে এই সমস্যা হতো না| যুবদল নেতা রাজীব ভূইয়া মাদকদ্রব্য বিক্রি করে এমন একটি অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন এটা কতটুকু সত্যতা জানতে চাইলে তিনি বলেন, সরাসরি সাক্ষাতে কথা হবে বলে ফোন কেটে দেন| ড্রেন নির্মাণ কারী যুবদল নেতা রাজীব ভূইয়া বলেন, এই রাস্তাটি দিয়ে অনেক মুসল্লি মসজিদে যায়| চলাচলের অসুবিধার কথা বিবেচনা করে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ নেই| এতে করে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com