1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ - dailyjonotarkantho
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ: টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জোরালো বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ৭নং ওয়ার্ডে গণসংযোগে মেম্বার প্রার্থী মোঃ জুয়েল মাল চার হাজার এসআই নিয়োগে  বিভাগীয় পদোন্নতি বঞ্চনার অভিযোগে তীব্র ক্ষোভ পূবাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু দুই সত্নান আহত পূবাইলে ডেইলি শপিং’ নতুন আউটলেট শাখার শুভ উদ্বোধন টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওনা টাকা লেনদেনে নারীসহ একই পরিবারের ৫ জন আহত, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ সংরক্ষিত নারী আসন: গাজীপুরে আলোচনার কেন্দ্রে বীনা চৌধুরী কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩২৩ Time View

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা গুজব ও অপপ্রচারের অভিযোগ উঠেছে।

আলাল উদ্দিন অভিযোগ করে বলেন, তাকে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি জানান, যে ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। ঘটনার দিন ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে তারগাছ এলাকা থেকে বাড়ি ফেরার পথে খৈরতল রোডে যানজটে পড়েন। এ সময় কিছু লোক রাস্তার ওপরের ময়লা গাড়িতে তুলছিল, ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, “এক দোকানদারের পরামর্শে ফুটপাত দিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ব্যক্তি আমাকে বাধা দেয়। সে সময় আরও কয়েকটি মোটরসাইকেল ফুটপাত দিয়ে যাচ্ছিল। তাদের দেখাদেখি আমিও যাওয়ার চেষ্টা করি। তাকে অনুরোধ করলে সে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং আমার দল বিএনপিকে নিয়ে কটূক্তি করে। পরে আশপাশের লোকজন এসে পরিস্থিতি শান্ত করে। আমি সেখান থেকে চলে আসি। পরবর্তীতে শুনি সেখানে মারামারির ঘটনা ঘটেছে, তবে এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”

আলাল উদ্দিন দাবি করেন, ওই ঘটনার সঙ্গে তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ হারুনসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধেও ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, আলাল উদ্দিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয়। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন। পুলিশি হয়রানি ও দমন-পীড়ন সত্ত্বেও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, লিফলেট বিতরণ এবং নারী নেত্রীদের সমন্বয়ে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
আলাল উদ্দিন বলেন, “যারা পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com