1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন - dailyjonotarkantho
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ: টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জোরালো বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ৭নং ওয়ার্ডে গণসংযোগে মেম্বার প্রার্থী মোঃ জুয়েল মাল চার হাজার এসআই নিয়োগে  বিভাগীয় পদোন্নতি বঞ্চনার অভিযোগে তীব্র ক্ষোভ পূবাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু দুই সত্নান আহত পূবাইলে ডেইলি শপিং’ নতুন আউটলেট শাখার শুভ উদ্বোধন টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওনা টাকা লেনদেনে নারীসহ একই পরিবারের ৫ জন আহত, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ সংরক্ষিত নারী আসন: গাজীপুরে আলোচনার কেন্দ্রে বীনা চৌধুরী কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

জানা গেছে, বরাদ্দকৃত ৭৫ শতাংশ জমির উপর আধুনিক নকশায় কোণাবাড়ী থানার নতুন ভবন নির্মাণ করা হবে। সংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী উন্নত ও যুগোপযোগী পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ভবন নির্মিত হলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও উন্নত হবে এবং সেবা প্রত্যাশী সাধারণ মানুষ দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পাবে। এতে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), উপ-পুলিশ কমিশনারবৃন্দ, গণপূর্ত বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলীসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, নতুন ভবনটি নির্মিত হলে কোণাবাড়ী থানা এলাকার জনগণের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com