1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক - dailyjonotarkantho
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ: টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জোরালো বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ৭নং ওয়ার্ডে গণসংযোগে মেম্বার প্রার্থী মোঃ জুয়েল মাল চার হাজার এসআই নিয়োগে  বিভাগীয় পদোন্নতি বঞ্চনার অভিযোগে তীব্র ক্ষোভ পূবাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু দুই সত্নান আহত পূবাইলে ডেইলি শপিং’ নতুন আউটলেট শাখার শুভ উদ্বোধন টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওনা টাকা লেনদেনে নারীসহ একই পরিবারের ৫ জন আহত, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ সংরক্ষিত নারী আসন: গাজীপুরে আলোচনার কেন্দ্রে বীনা চৌধুরী কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৬১ Time View

আল-আমিন সরকার পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে।এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ডের সাতানীপাড়া এলাকা থেকে তাদের কে ডাকাতির প্রস্তুতিকালে আটক করে পুলিশে দেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ফারুক হোসেন (৩৫), মোঃ শহিদুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) এবং মোঃ সুজন বিশ্বাস (৩৩)। তারা সকলেই টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাকু, একটি লোহার এসএস পাইপ এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী খোরশেদ ও রফিকুল ইসলাম জানান,বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টা সাড়ে তিনটার দিকে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২২-৬২১৭)যোগে ৫/৬ জন ব্যক্তি এলাকায় প্রবেশ করলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়।পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে একত্রিত হয়ে তাদের ধাওয়া করে।
এ সময় সন্দেহভাজনরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে স্থানীয়দের ওপর হামলা চালানোর চেষ্টা করে। ধাওয়া খেয়ে ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।পরে পূবাইল থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজন,ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও পিকআপ ভ্যান সহ নিজেদের হেফাজতে নেন।

আজ শুক্রবার এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com