1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী, - dailyjonotarkantho
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ: টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জোরালো বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ৭নং ওয়ার্ডে গণসংযোগে মেম্বার প্রার্থী মোঃ জুয়েল মাল চার হাজার এসআই নিয়োগে  বিভাগীয় পদোন্নতি বঞ্চনার অভিযোগে তীব্র ক্ষোভ পূবাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু দুই সত্নান আহত পূবাইলে ডেইলি শপিং’ নতুন আউটলেট শাখার শুভ উদ্বোধন টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওনা টাকা লেনদেনে নারীসহ একই পরিবারের ৫ জন আহত, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ সংরক্ষিত নারী আসন: গাজীপুরে আলোচনার কেন্দ্রে বীনা চৌধুরী কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

টঙ্গীতে পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী,

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১১ Time View

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে এক স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির হয়েছেন তার স্ত্রী। বুধবার (রাত) মধ্যরাতে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত ব্যক্তি দুলাল হোসেন রকি (৩৫), তিনি ওই এলাকার আলী আজগরের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক। অভিযুক্ত স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫) নরসিংদীর রায়পুরা উপজেলার বগারগুত গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে। তিনি একটি গার্মেন্টসে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারিত্রিক বিষয় ও পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন রাতে এ নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী ঘুমিয়ে পড়লে মধ্যরাতে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন।
রকির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত স্ত্রী রক্তমাখা ছুরি ও কাটা অংশ নিয়ে সরাসরি টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
খবর পেয়ে পুলিশ গুরুতর আহত রকিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, “ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর। অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com