1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুরে দুই ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা - dailyjonotarkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে দুই ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা পূবাইলে ব্যক্তি উদ্যোগে ড্রেন নির্মাণ করতে গিয়ে অপপ্রচারের ফাঁদে যুবদল নেতা টঙ্গীর খরতৈলে মাদক নেটওয়ার্ক’  হেরোইনসহ চিহ্নিত সন্ত্রাসী  মাসুদ  গ্রেফতার, পেছনে কারা? মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ: টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জোরালো বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ৭নং ওয়ার্ডে গণসংযোগে মেম্বার প্রার্থী মোঃ জুয়েল মাল চার হাজার এসআই নিয়োগে  বিভাগীয় পদোন্নতি বঞ্চনার অভিযোগে তীব্র ক্ষোভ পূবাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু দুই সত্নান আহত পূবাইলে ডেইলি শপিং’ নতুন আউটলেট শাখার শুভ উদ্বোধন টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

গাজীপুরে দুই ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি)  বায়ুদূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় গাজীপুর জেলার সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় অবস্থিত দুটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে (১) মেসার্স বি এন বি ব্রিকস এবং (২) মেসার্স ত্রিপল এম নামক দুটি ইটভাটার প্রতিটিকে ৭ লাখ টাকা করে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আরেফিন বাদল এবং পরিদর্শক মোঃ রকিবুল হাসান। অভিযানে সার্বিক আইনগত সহায়তা প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি দল।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ইটভাটাগুলো পরিবেশগত বিধি-বিধান লঙ্ঘন করে বায়ুদূষণ ঘটাচ্ছিল, যার প্রেক্ষিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com