1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গী পশ্চিম থানার অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯, আদালতে প্রেরণ - dailyjonotarkantho
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে

টঙ্গী পশ্চিম থানার অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯, আদালতে প্রেরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৪১ Time View

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি, ১৭ জন মাদকসেবী এবং একটি নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) টঙ্গী পশ্চিম থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক কারবারির কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদকসেবীকেও আটক করা হয়। একই সঙ্গে একটি নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবারই তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে টঙ্গী পশ্চিম থানা এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com