1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের বিক্ষোভ মিছিল আওয়ামী  নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ - dailyjonotarkantho
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে

টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের বিক্ষোভ মিছিল আওয়ামী  নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৪০ Time View

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত সাম্প্রতিক নৈরাজ্য, সহিংসতা ও অপতৎপরতার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা তাঁতীদল।

শুক্রবার টঙ্গী পূর্ব থানা এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের সভাপতি নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল, সাংগঠনিক সম্পাদক কাওসার হামিদ মোল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন এবং গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-ছাত্রবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
নেতারা বলেন, জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তারা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
সমাবেশে টঙ্গী পূর্ব থানা তাঁতীদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com