1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
মাদক এবং স্মার্ট ফোন থেকে বিরত থাকলেই পরীক্ষার্থীদের ভাল ফলাফল করা সম্ভব-ফজলুল হক মিলন - dailyjonotarkantho
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে

মাদক এবং স্মার্ট ফোন থেকে বিরত থাকলেই পরীক্ষার্থীদের ভাল ফলাফল করা সম্ভব–ফজলুল হক মিলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১০ Time View

আল-আমিন সরকার পূবাইল গাজীপুর প্রতিনিধি:গাজীপুর – ৫ আসনের সংসদ সদস্য এ. কে.এম ফজলুল হক মিলন বলেছেন বর্তমান সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্রছাত্রীদের মাদক ও মোবাইল ফোন দেখা থেকে বিরত থাকতে হবে আসন্ন এইচএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের মাদক পড়া ফাঁকি এবং স্মার্ট মোবাইল ফোন দেখা থেকে বিরত থাকতে হবে।পিতা-মাতা শিক্ষক ও বয়োজেষ্ঠদের সম্মান করতে হবে তাহলে তাদের দোয়ায় একদিন বড় কিছু হওয়া যাবে।বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের সম্পদ তাই ভালভাবে পড়াশোনা করে মানুষের মত মানুষ হতে হবে যাতে দেশের উন্নয়নে কাজে লাগে।রবিবার ২৮ জুন দুপুরে পূবাইল আদর্শ কলেজের নব নির্মিত চারতলা ভিত বিশিষ্ট ভবনের ১তলা ভবনের শুভ উদ্বোধন ও এইচ এসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভাপতিত্ত্ব করেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও গাজীপুরের শিক্ষা ও আইসিটির অতিরিক্ত জেলা প্রশাসক রকিবুল হাসান।এ সময় পূবাইল আদর্শ কলেজের প্রভাষক ফাইজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশীদ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপি’র সভাপতি মনির হোসেন সিকদার বকুল সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির সরকার পূবাইল থানা বিএনপি’র সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন খান খোকন সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভুইঁয়াসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নতুন এই একাডেমিক ভবন উদ্বোধনের ফলে শিক্ষার মান আরো বাড়বে বলে প্রতিষ্ঠানসহ এলাকাবাসীর দাবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com