1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ত্যাগ, আদর্শ ও দীর্ঘ রাজনৈতিক পথচলা: টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম আকতার - dailyjonotarkantho
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের ওপর জুলুম-নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত ভূমিদস্যু মাফিজুর  গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে মারধর ও পুলিশের ওপর হামলার মামলা দেওয়ার অভিযোগ টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে টঙ্গীতে মাদরাসায় হামলার অভিযোগ, শাহজালাল রুমির গ্রেপ্তার দাবিতে আলেম-ওলামাদের মানববন্ধন প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীর রাজপথে যুবদলের শোভাযাত্রা টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা দলে কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির একক সিদ্ধান্তে অসন্তোষ ত্যাগ, আদর্শ ও দীর্ঘ রাজনৈতিক পথচলা: টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম আকতার

ত্যাগ, আদর্শ ও দীর্ঘ রাজনৈতিক পথচলা: টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম আকতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৭২ Time View

নিজস্ব প্রতিবেদক, (গাজীপুর) :ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলের সাংগঠনিক নেতৃত্ব—দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও দলীয় কর্মকাণ্ডের ধারাবাহিকতায় টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম আকতার।

১৯৯২ সালে তিলারগাতি গ্রাম শাখা ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। ১৯৯৪ সালে বৃহত্তর টঙ্গী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এবং পরবর্তী সময়ে কলেজ ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ২০০৬ সালে টঙ্গী থানা ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক, ২০১১ সালে টঙ্গী থানা যুবদলের সদস্য, ২০২১ সালে টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ২০২৪ সালে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন বলে তাঁর রাজনৈতিক জীবনবৃত্তান্তে উল্লেখ রয়েছে।

বর্তমানে তিনি গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রমে আরও ভূমিকা রাখতে আগ্রহী। সভাপতি পদে তাঁর প্রার্থিতা ঘিরে প্রত্যাশা—তৃণমূল নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখা।

পরিচিতি: মোঃ সাইফুল ইসলাম আকতার। পিতা: মরহুম বরকত আলী। শিক্ষাগত যোগ্যতা: বি.এ.। পেশা: ব্যবসা। ঠিকানা: তিলারগাতি, সাতাইশ, টঙ্গী পশ্চিম, গাজীপুর।

বাংলাদেশ জিন্দাবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com