
১৯৯২ সালে তিলারগাতি গ্রাম শাখা ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। ১৯৯৪ সালে বৃহত্তর টঙ্গী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এবং পরবর্তী সময়ে কলেজ ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ২০০৬ সালে টঙ্গী থানা ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক, ২০১১ সালে টঙ্গী থানা যুবদলের সদস্য, ২০২১ সালে টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ২০২৪ সালে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন বলে তাঁর রাজনৈতিক জীবনবৃত্তান্তে উল্লেখ রয়েছে।
বর্তমানে তিনি গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রমে আরও ভূমিকা রাখতে আগ্রহী। সভাপতি পদে তাঁর প্রার্থিতা ঘিরে প্রত্যাশা—তৃণমূল নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখা।
পরিচিতি: মোঃ সাইফুল ইসলাম আকতার। পিতা: মরহুম বরকত আলী। শিক্ষাগত যোগ্যতা: বি.এ.। পেশা: ব্যবসা। ঠিকানা: তিলারগাতি, সাতাইশ, টঙ্গী পশ্চিম, গাজীপুর।
বাংলাদেশ জিন্দাবাদ।
Leave a Reply