1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দিয়ে টঙ্গীতে যুবদলের মিছিল - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দিয়ে টঙ্গীতে যুবদলের মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৭ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :দেশব্যাপী চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবদলের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে টঙ্গী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি টঙ্গী কলেজগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল হক টিপুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয়ভাবে ঘোষিত প্রতিটি কর্মসূচি সফল করতে টঙ্গী পশ্চিম থানা যুবদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় ও সোচ্চার থাকবে।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে টঙ্গী পশ্চিম থানা যুবদল এবং এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com