
নিজস্ব প্রতিবেদক : টেকসই উদ্ভাবন ও আধুনিক টেক্সটাইল সমাধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেডের বহুল প্রতীক্ষিত আয়োজন “ফ্যাব্রিক উইক”-এর ১৭তম সংস্করণ ঘিরে জমে উঠেছে টেক্সটাইল ও ফ্যাশন অঙ্গন। স্প্রিং/সামার ২০২৭ কালেকশনের আনুষ্ঠানিক উন্মোচন উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনী ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের ১১০ নম্বরে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ডিজাইন স্টুডিওতে এ আয়োজন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এবারের ফ্যাব্রিক উইকে উপস্থাপিত হয়েছে মোট ২৮০টি ফ্যাব্রিক কোয়ালিটি, যার মধ্যে রয়েছে ২২০টি সম্পূর্ণ নতুন ডেভেলপমেন্ট এবং ৬০টি অগ্রগামী টেক্সটাইল ইনোভেশন। এই বিস্তৃত সংগ্রহের মাধ্যমে জাবের অ্যান্ড জুবায়ের তাদের টেকসই দর্শন, সৃজনশীল উৎকর্ষ এবং আধুনিক ডিজাইনের প্রতিশ্রুতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।
চলতি মৌসুমের কালেকশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশবান্ধব ও উদ্ভাবনী উপকরণ ও প্রযুক্তির ওপর। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১০০% রিসাইকেলড টেক্সটাইল, পাট ও আনারস ফাইবার, রিসাইকেলড পলিয়েস্টার, লিনেন ও কলা ফাইবার, টেনসেল™, ভিসকোস™, ইকোভেরো™, সার্কুলোস™ ও ফিলাজেন ফাইবার। পাশাপাশি CiCLO™, রিসাইকেলড ইলাস্টেন, Cyclo™ ও Reco Vertex™ প্রযুক্তির ব্যবহার এবং উন্নত ফাংশনাল ও পারফরম্যান্স ফিনিশের মাধ্যমে প্রিমিয়াম কর্মদক্ষতার এক অনন্য সংমিশ্রণ তুলে ধরা হয়েছে। প্রাকৃতিক, বায়োডিগ্রেডেবল ও সার্কুলার উপাদানের সমন্বয়ে গঠিত এই কালেকশন আধুনিক ফ্যাশনের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও বহন করছে।
মেলার দ্বিতীয় দিনেও বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। দেশের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, ব্র্যান্ড প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা মেলা পরিদর্শন করেন। তারা প্রদর্শিত ফ্যাব্রিকের বৈচিত্র্য, টেকসই উপকরণের ব্যবহার এবং ভবিষ্যৎমুখী ডিজাইন দর্শনের প্রশংসা করেন।
উল্লেখ্য, এর আগে অটাম/উইন্টার ২০২৫ ফ্যাব্রিক উইক-এ ৫০০-এরও বেশি ইন্ডাস্ট্রি প্রফেশনাল অংশগ্রহণ করেছিলেন। আয়োজকদের আশা, চলতি আসরে অংশগ্রহণকারীর সংখ্যা ৭৫০ ছাড়িয়ে যাবে, যেখানে থাকবেন আন্তর্জাতিক ক্রেতা, ফ্যাশন ব্র্যান্ড প্রতিনিধি, খ্যাতনামা ডিজাইনার এবং টেকসই ফ্যাশন বিশেষজ্ঞরা।
জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড-এর এক মুখপাত্র বলেন,
“আমাদের ১৭তম ফ্যাব্রিক উইক আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই প্ল্যাটফর্মে উদ্ভাবন ও দায়িত্বশীলতার সুন্দর সমন্বয় ঘটেছে। চলতি মৌসুমে ২২০টি নতুন ডেভেলপমেন্ট ও ৬০টি ইনোভেশনের মাধ্যমে আমরা কেবল ফ্যাব্রিক নয়, বরং ভবিষ্যৎমুখী ও অর্থবহ ফ্যাশনের দিশা তুলে ধরছি।”
ফ্যাব্রিক উইক স্প্রিং/সামার ২০২৭ উপলক্ষে টেক্সটাইল ও ফ্যাশন শিল্পের সকল অংশীজনকে এই আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে তারা জাবের অ্যান্ড জুবায়ের-এর সর্বশেষ কালেকশন প্রত্যক্ষ করার পাশাপাশি টেকসই পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক সংলাপে অংশ নিতে পারেন।
রেজিস্ট্রেশন ও যোগাযোগ:
ওয়েবসাইট: www.znzfashion.com
Leave a Reply