1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ষড়যন্ত্র নয়, জনগণের ভালোবাসাই মিকাইল বিশ্বাসের শক্তি - dailyjonotarkantho
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মোহাম্মদ মাসুদের বই কিনলেন ডা. জুবাইদা রহমান

ষড়যন্ত্র নয়, জনগণের ভালোবাসাই মিকাইল বিশ্বাসের শক্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৭০ Time View

এসএম নুর ইসলাম | খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলা-এর ৫ নম্বর ঘাটভোগ ইউনিয়ন-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন মিকাইল বিশ্বাস। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়েও রাজপথে সক্রিয় থেকে তিনি সততা, সাহস ও আদর্শিক অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সাধারণ জনগণ।
এলাকাবাসীর দাবি, মিকাইল বিশ্বাস একজন পরিচ্ছন্ন, সৎ ও জনবান্ধব রাজনৈতিক কর্মী। তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় দল ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করে আসছেন। রাজনৈতিক প্রতিহিংসা, অপপ্রচার কিংবা কুচক্রী মহলের নানা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দমিয়ে রাখা সম্ভব নয় বলেও মনে করেন তারা।
স্থানীয়রা জানান, সত্য ও ন্যায়ের পথে চলা মানুষ সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারেন, কিন্তু কখনো পরাজিত হন না। জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনই মিকাইল বিশ্বাসের সবচেয়ে বড় শক্তি।
রূপসা উপজেলার ৫ নম্বর ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিশ্বাস, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিকাইল বিশ্বাস চেয়ারম্যান পদে প্রার্থী হলে তাকে বিজয়ী হওয়া থেকে কোনো ষড়যন্ত্রই বিরত রাখতে পারবে না। দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেছেন।
এলাকাবাসী আরও বলেন, ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবিলা করে মিকাইল বিশ্বাস আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com