1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ - dailyjonotarkantho
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মোহাম্মদ মাসুদের বই কিনলেন ডা. জুবাইদা রহমান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৫২ Time View

নিজস্ব প্রতিবেদক  :খুলনার রূপসা থানার নৈহাটী এলাকায় বসবাসরত ধর্মীয় শিক্ষক খালিদ সাইফুল্লাহর বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
গত ১৮ মার্চ ২০২৬ তারিখে “দৈনিক জনতার কন্ঠ” অনলাইনসহ কয়েকটি অনলাইন পত্রিকায় “রূপসায় ধর্মীয় শিক্ষকের মুখোশধারী তাণ্ডব: ভাই ও পরিবারের উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
প্রতিবাদে বলা হয়, উক্ত সংবাদে খালিদ সাইফুল্লাহ, তার পরিবারবর্গ এবং স্থানীয় কয়েকজন সম্মানিত ব্যক্তির নাম জড়িয়ে সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়।
এতে আরও উল্লেখ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করছে। পরিবার সূত্রে দাবি করা হয়, খালিদ সাইফুল্লাহর আপন ভাই মোঃ মাসুম বিল্লাহ ব্যক্তিগত স্বার্থ হাসিল ও পারিবারিক বিরোধ উস্কে দিতে সাংবাদিকদের কাছে বিভিন্ন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশে ভূমিকা রাখছেন।
প্রতিবাদকারীরা বলেন, আদালতে বিচারাধীন একটি বিষয় নিয়ে একতরফাভাবে সংবাদ প্রকাশ করা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ এবং তা আদালত অবমাননার শামিল। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া এবং অপর পক্ষের বক্তব্য গ্রহণ না করে এ ধরনের সংবাদ প্রচার দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ধর্মীয় শিক্ষক খালিদ সাইফুল্লাহ, তার মা সাহারা ভানু, স্ত্রী খুরশিদ জাহান লিজা এবং বোন ফাতেমা খাতুন, রহিমা খাতুন, রাবেয়া বেগম ও মারিয়া খাতুনসহ সংশ্লিষ্ট সকলেই উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে “দৈনিক জনতার কন্ঠ” পত্রিকা কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন।
উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে পত্রিকা কর্তৃপক্ষ বিষয়টি দায়িত্বশীলতার সাথে বিবেচনা করে শিক্ষকের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা রেখে সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ করেছে এবং এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।
প্রতিবাদকারীরা সংশ্লিষ্ট সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করে উভয় পক্ষের বক্তব্য উপস্থাপন করার জন্য।
—প্রতিবাদকারী পরিবার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com