1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রেখে ঠিকাদার নিয়োগ দিল গাসিক প্রশাসক - dailyjonotarkantho
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাবা হত্যার বিচার চাই’—টঙ্গীতে নুরুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার চেয়ে পরিবারের আকুতি তুরাগে চালকদের মাঝে চান মিয়ার উপহার অটো রিকশায় ফিরল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা

বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রেখে ঠিকাদার নিয়োগ দিল গাসিক প্রশাসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩১০ Time View

নিজস্ব প্রতিবেদক:  স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে বর্জ্য সংগ্রহের ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। রবিবার (২৮ জুন) নগর ভবনের হল রুমে আনুষ্ঠানিক ভাবে কয়েকজন ঠিকাদারের হাতে বর্জ্য ব্যবস্থাপনা ঠিকাদার নিয়োগপত্র হস্তান্তর করার সময় তিনি এসব কথা বলেন।

প্রশাসকদের দাবি, বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘœ করতে ও স্বচ্ছতা বজায় রেখে যথাযথ নিয়মের মধ্য দিয়ে বাসাবাড়ির ময়লা সংগ্রহে ঠিকাদার নিয়োগ দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। তিনি জানান, ৫৭টি ওয়ার্ডে প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন করে ১বছর মেয়াদে পুনঃ উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি আহ্বান করা হয়। সে মোতাবেক টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ঠিকাদারদের মধ্য থেকে নীতিগতভাবে যোগ্যতম প্রতিষ্ঠানকে মূল্যায়ন কমিটির যাচাই বাছাইয়ের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ি গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য শহর গড়ে তুলতে প্রয়োজন সুনির্দিষ্ট নগর পরিকল্পনা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সর্বস্তরের নাগরিকদের সচেতনতা। টেকসই ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
প্রশাসক শওকত হোসেন সরকার স্পষ্টভাবে বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করার জন্য নির্ধারিত টাকার বেশি আদায় এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ করে না এমন অভিযোগ প্রমানিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রথমে সতর্কতা, পরে চুক্তি বাতিল পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্ত সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। আমাদের উদ্দেশ্য নগরবাসীকে একটা সহনীয়, সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা সেবা দেওয়া।
তিনি আরো বলেন, নগরীতে বাসাবাড়ি থেকে ডোর টু ডোর ময়লা সংগ্রহে দীর্ঘদিন ধরে চলা নৈরাজ্য ও ইচ্ছামতো টাকা আদায় করা যাবে না। গাসিকের নতুন নীতিমালার আওতায় বাসা-বাড়িগুলো থেকে নূন্যতম হারে সেবামূল্য নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কাউকে অতিরিক্ত টাকা আদায় করতে দেওয়া হবে না।
প্রশাসক জানিয়েছেন, অতি শীঘ্রই চায়না থেকে আমদানিকৃত বিভিন্ন বাসাবাড়ি থেকে নির্বিঘেœ ময়লা সংগ্রহের জন্য প্রতি ওয়ার্ডে ২টি করে ছোট ভ্যান দেওয়া হবে। পাশাপাশি এলাকার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ময়লা ফেলার জন্য একটি ডাম্পিং স্টেশন ও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থাপন করা হবে। এতে করে আমূল পরিবর্তন পরিবর্তন ঘটবে বর্জ্য ব্যবস্থাপনায়। বাসাবাড়ি থেকে সরাসরি বর্জ্য ঢুকবে এসটিএস বা ডাম্পিংএ। ফলে গতি বাড়বে বর্জ্য অপসারণ কার্যক্রমে।

জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ৮টি অঞ্চলের ৫৭টি ওয়ার্ডের মধ্যে ময়লা সংগ্রহে সেবা নিশ্চিতে ৫১টি ওয়ার্ডের জন্য টেন্ডার আহ্বান করা হয়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ ও সক্ষম ৭৯জন ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত হারে ময়লা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৩জুন সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা সাক্ষরিত বাড়ি বাড়ি থেকে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম পরিচালনার জন্য এ অনুমতিপত্র দেওয়া হয়।

এদের মধ্যে যারা বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেয়েছেন তারা হলেন- অঞ্চল-১ (টঙ্গী) ৪৩ নং ওয়ার্ডের মেসার্স খান এন্টারপ্রাইজ, মেসার্স মাসুদ সিকদার এন্টারপ্রাইজ,মেসার্স ইসমাইল এন্টারপ্রাইজ। ৪৪ নং ওয়ার্ড সততা এন্টারপ্রাইজ, ৪৫ নং ওয়ার্ড মেসার্স বেপারী এন্টারপ্রাইজ, মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ, অ্যামাস এন্টারপ্রাইজ। ৪৬ নং ওয়ার্ডে বিসমিল্লাহ টেডার্স, ৪৭ নং ওয়ার্ড এস কে এন্টারপ্রাইজ, ৪৮ নং ওয়ার্ড আদনান এন্টারপ্রাইজ, তাহসিন মোল্লা এন্টারপ্রাইজ। ৫০ নং ওয়ার্ড কাজী তাবশীর এন্টারপ্রাইজ, ৫১ নং ওয়ার্ড মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ, মেসার্স বকুল এন্টারপ্রাইজ। ৫২ নং ওয়ার্ড রাইদা ক্রোকারিজ ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার, ৫৩ নং ওয়ার্ড হালিম এন্টারপ্রাইজ, ৫৪ নং ওয়ার্ড অভিযান, মেসার্স নওরিন এন্টারপ্রাইজ, রাতুল এন্টারপ্রাইজ, ৫৫ নং ওয়ার্ড মাসিরপুর ক্লিন জোন, আনশকর এন্টারপ্রাইজ, ৫৬ নং ওয়ার্ড ক্লিন মার্ট, ৫৭ নং ওয়ার্ড মোবাইল পয়েন্ট, মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ, রহমান এন্টারপ্রাইজ। অঞ্চল- ২ (পূবাইল) ৪০ নং ওয়ার্ড নিরব এন্টারপ্রাইজ, ৪১ নং ওয়ার্ড এস এম এন্টারপ্রাইজ, ৪২ নং ওয়ার্ড মেসার্স আবরার এন্টারপ্রাইজ, মেহায়েত এন্টারপ্রাইজ। অঞ্চল-৩ (গাছা) ৩২ ওয়ার্ড এস এম এন্টারপ্রাইজ, ৩৩ নং ওয়ার্ড রিজভী এন্টারপ্রাইজ, মেসার্স সেভেন স্টার এন্টারপ্রাইজ, ৩৪ নং ওয়ার্ড রকেট ট্রেডিং বিডি, সিফাত এন্টারপ্রাইজ, ৩৫ নং ওয়ার্ড এ এম এন্টারপ্রাইজ, ৩৬ নং ওয়ার্ড টি.আই এন্টারপ্রাইজ, ৩৭ নং ওয়ার্ড ইউসুফ এন্টারপ্রাইজ, ৩৮ নং ওয়ার্ড, মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ, ঋতু এন্টারপ্রাইজ। অঞ্চল-৪ (সদর), ২৪ নং ওয়ার্ড টেক সোর্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাপলাইয়ার, রশিদ এন্ড ফিরোজা ইন্টারন্যাশনাল লি:, দেওয়ান এন্টারপ্রাইজ, ২৫ নং ওয়ার্ড জিসান এগ্রো ফার্ম, মেসার্স পিরামিড কনষ্ট্রাকশন, ২৬ নং ওয়ার্ড সায়ান এন্টারপ্রাইজ, ২৭ নং ওয়ার্ড মেসার্স
রাইয়ান এন্টারপ্রাইজ, ২৮ নং ওয়ার্ড হ্যাপী এন্টারপ্রাইজ, ২৯ নং ওয়ার্ড মেসার্স রোকেয়া এন্টারপ্রাইজ। অঞ্চল-৫ (কাউলতিয়া) ১৯ নং ওয়ার্ড মেসার্স খুশী এন্টারপ্রাইজ, ২২ নং ওয়ার্ড মেসার্স অপু এন্টারপ্রাইজ, ২৩ নং ওয়ার্ড শফিকুল এন্টারপ্রাইজ। অঞ্চল-৬ (বাসন) ১৩ নং ওয়ার্ড মেসার্স এ এস এন্টারপ্রাইজ, সাফিন এন্টারপ্রাইজ, ১৪ নং ওয়ার্ড আফিয়া এন্টারপ্রাইজ, সিহাব এন্টারপ্রাইজ, ১৫ নং ওয়ার্ড শশি এন্টারপ্রাইজ, ১৬ নং ওয়ার্ড নাফি এন্টারপ্রাইজ, ১৭ নং ওয়ার্ড মেসার্স লুৎফর এন্টারপ্রাইজ, ১৮ নং ওয়ার্ড আজান এন্টারপ্রাইজ, মেসার্স আতিক এন্টারপ্রাইজ, মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ। অঞ্চল-৭ (কোনাবাড়ি) ৭ নং ওয়ার্ড শিকদার কনষ্ট্রাকশন, মেসার্স কামরুল এন্টারপ্রাইজ, ৮ নং ওয়ার্ড সাফাত এন্টারপ্রাইজ, ৯ নং ওয়ার্ড ফাহিম এন্টারপ্রাইজ, নিউ বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, ১০ নং ওয়ার্ড মেসার্স সালাম এন্টারপ্রাইজ, মেসার্স মিজান এন্টারপ্রাইজ, ১১ নং ওয়ার্ড মেসার্স চাঁনতারা মেডিসিন স্টোর, মেসার্স সজিব এন্টারপ্রাইজ, ১২ নং ওয়ার্ড শুভ এন্টারপ্রাইজ, মেসার্স লাবিবা এন্ড কোং। অঞ্চল-৮ (কাশিমপুর) ১নং ওয়ার্ড সরকার এন্টারপ্রাইজ, ২নং ওয়ার্ড মেসার্স আলামিন এন্টারপ্রাইজ, ৩ নং ওয়ার্ড মেসার্স খালেক ট্রেডিং কর্পোরেশন, ৪নং ওয়ার্ড মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ, ৫ নং ওয়ার্ড মেসার্স মনসুর এন্টারপ্রাইজ ও ৬ নং ওয়ার্ড সুমন এন্টারপ্রাইজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com