1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ - dailyjonotarkantho
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাবা হত্যার বিচার চাই’—টঙ্গীতে নুরুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার চেয়ে পরিবারের আকুতি তুরাগে চালকদের মাঝে চান মিয়ার উপহার অটো রিকশায় ফিরল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক

টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগ আলী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজ গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে।
সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সিনিয়র আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব আসাদুজ্জামান ভিপি নুর, মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল এবং ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খোকন।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন। মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com