1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল - dailyjonotarkantho
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাবা হত্যার বিচার চাই’—টঙ্গীতে নুরুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার চেয়ে পরিবারের আকুতি তুরাগে চালকদের মাঝে চান মিয়ার উপহার অটো রিকশায় ফিরল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক

টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেটের ইউনিয়ন ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
সমাবেশে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু বলেন, কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল রাজপথে সোচ্চার থাকবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
বিক্ষোভ মিছিলে যুবদল নেতা আলমগীর হোসেন ভাসানী, রাজন আহমেদ, আকাশ, বেলাল খান, কাজল মণ্ডল, পাপন, মেহেদী হাসানসহ টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com