1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইলে ডেইলি শপিং’ নতুন আউটলেট শাখার শুভ উদ্বোধন - dailyjonotarkantho
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ: টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জোরালো বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ৭নং ওয়ার্ডে গণসংযোগে মেম্বার প্রার্থী মোঃ জুয়েল মাল চার হাজার এসআই নিয়োগে  বিভাগীয় পদোন্নতি বঞ্চনার অভিযোগে তীব্র ক্ষোভ পূবাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু দুই সত্নান আহত পূবাইলে ডেইলি শপিং’ নতুন আউটলেট শাখার শুভ উদ্বোধন টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওনা টাকা লেনদেনে নারীসহ একই পরিবারের ৫ জন আহত, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ সংরক্ষিত নারী আসন: গাজীপুরে আলোচনার কেন্দ্রে বীনা চৌধুরী কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

পূবাইলে ডেইলি শপিং’ নতুন আউটলেট শাখার শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৬২ Time View

মোঃআল-আমিন সরকার পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: রিটেইল চেইন শপ ‘ডেইলি শপিং’ এর ১০৭ তম আউটলেট নতুন শাখা চালু করা হয়েছে। সম্প্রতি গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজারের জহির উদ্দিন সুপার মার্কেটে (১১ এপ্রিল) শনিবার সকালে আউটলেটটি এই নতুন শাখার শুভ উদ্বোধন করেন ডেইলি শপিং- এর ডি. জি. এম ( অপারেশন) ফিরোজ আলম
নতুন এ আউটলেটে পণ্যের ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা, ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার সুযোগসহ ক্রেতাদের মেম্বারশিপ সুবিধা রয়েছে। অন্যান্য আউটলেটের মতো এখানেও বিভিন্ন ধরনের গৃহাস্থলি পণ্য, পানীয়, শিশু খাদ্য, দুগ্ধজাত পণ্য, , প্রসাধনী, তৈজসপত্রসহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য পাওয়া যাচ্ছে।
ফিরোজ আলম বলেন, বিভিন্ন এলাকায় অবস্থিত ডেইলি শপিং-এ আমরা ক্রেতাদের চাহিদার প্রতি মনোযোগ দিচ্ছি ও সে অনুযায়ী সেবা প্রদান করছি। ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ডেইলি শপিং-এর শাখা খোলা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানীর মধ্যবাড্ডায় আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে রিটেইল চেইন শপের জগতে পা রাখে ‘ডেইলি শপিং’। অনুষ্ঠানে ‘ডেইলি শপিং’-এর
ম্যানেজার (বিজনেস এক্সপানশন) হাসানুর রহমান,
ডেপুটি ম্যানেজার (অপারেশন) সাখাওয়াত হোসেন, সহ মিরের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব ফজলু মোল্লা, উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ,হারুনুর রশিদ লিটন তিনি সকলের উদ্দেশ্যে করে বলেন ব্যবসা মানে শুধু মুনাফা নয়, বরং গ্রাহকের আস্থা ও মানসম্মত সেবা নিশ্চিত করা। আমি সকলের সহযোগিতা কামনা করি, এবং প্রতিষ্ঠানটি যেন সততার সাথে পরিচালনা করতে পারি ।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com