1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে আওয়ামী লীগের  অপতৎপরতার বিরুদ্ধে কিরণের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল - dailyjonotarkantho
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাবা হত্যার বিচার চাই’—টঙ্গীতে নুরুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার চেয়ে পরিবারের আকুতি তুরাগে চালকদের মাঝে চান মিয়ার উপহার অটো রিকশায় ফিরল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক

টঙ্গীতে আওয়ামী লীগের  অপতৎপরতার বিরুদ্ধে কিরণের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৩ Time View

বশির আলম  (গাজীপুর প্রতিনিধি) :গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কথিত নাশকতা, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুল ইসলাম কিরণ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে টঙ্গী বাজারের হোন্ডা রোড এলাকা থেকে প্রায় এক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল ইসলাম কিরণ বলেন, “পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। দেশের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সময়ের দাবি। তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করা উচিত।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে থাকবে।”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় টঙ্গী বাজার, স্টেশন রোড ও আশপাশের এলাকায় মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com