
বশির আলম ( গাজীপুর প্রতিনিধি ): বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটি গাজীপুর মহানগর শাখার পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন ১৫ সদস্য বিশিষ্ট আংশিক রেগুলার কমিটি অনুমোদন করেছে। ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ তাজুল ইসলাম বেপারী সভাপতি ও মোঃ তাজ উদ্দিন তাজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি:
মোঃ আবু হানিফ, মোঃ ইজ্জত আলী, মোঃ বেলায়েত, মোঃ কামাল উদ্দিন সরকার, মোঃ জজ মিয়া
সহ-সাধারণ সম্পাদক:
মোঃ শহীদুল ইসলাম আপন, মোঃ আজিজুল সরকার, মোঃ জসিম সরকার
সাংগঠনিক সম্পাদক: মোঃ জুনায়েদ হোসেন মকবুল
দপ্তর সম্পাদক: মোঃ মানিক মিয়া
সহ-দপ্তর সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
প্রচার সম্পাদক: মোঃ ওমর আলী
সহ-প্রচার সম্পাদক: মোঃ হাসান চঞ্চল
কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বলা হয়—এই আংশিক কমিটিকে অনুমোদনের ৬০ দিনের মধ্যে থানা ও পৌরসভায় প্রতিনিধি সভা করে কমিটি অনুমোদন সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে থানা ও পৌর কমিটি গঠন করে জেলার সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিতে হবে। নির্ধারিত সময়ে এসব কার্যক্রম সম্পন্ন না হলে কমিটির কার্যকারিতা থাকবে না।
এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মতবিরোধ দেখা দিলে কেন্দ্রীয় কমিটি নিজ উদ্যোগে থানা/পৌর কমিটি অনুমোদন করবে—এ ক্ষেত্রে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের সিদ্ধান্তই জেলা, উপজেলা ও পৌর কমিটি গঠনের ক্ষেত্রে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া
নবনির্বাচিত সভাপতি তাজুল ইসলাম বেপারী বলেন—
“অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে কাজ করেছি এবং সংগঠনের দায়িত্বও পালন করেছি। সংগঠনকে আরও শক্তিশালী করতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে প্রতিটি ইউনিট ও থানা কমিটি পুনর্গঠন করা হবে।”
তিনি আরও বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁতীদলের কর্মীরা মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবে।”
Leave a Reply