1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
উত্তরায় এস এম জাহাঙ্গীরের দোয়া মাহফিলে জনতার ঢল - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

উত্তরায় এস এম জাহাঙ্গীরের দোয়া মাহফিলে জনতার ঢল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫৪ Time View

জহিরউদ্দিন প্রিন্স ( উত্তরা প্রতিনিধি )  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকা-১৮ আসনে আয়োজিত এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিলে মানুষের ঢল নেমেছিল। ৬ ডিসেম্বর শনিবার বিকেলে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকেল তিনটার পর থেকেই বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ মাঠে সমবেত হতে থাকেন। পুরো মাঠ কানায় কানায় ভরে উঠলে এক পর্যায়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকে মোনাজাতের সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন।
দোয়া মাহফিলটি আয়োজন করেন ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। মঞ্চের সামনে দুই থেকে তিন শতাধিক মাদ্রাসা ছাত্র একযোগে পবিত্র কোরআন খতম করেন। মাঠেই মুসল্লিরা আসরের নামাজ আদায় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”
তিনি আরও বলেন,
“ঢাকা-১৮ আসনে দলের সিদ্ধান্ত অনুযায়ী এস এম জাহাঙ্গীর হোসেনকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তাই সবাইকে দলীয় ঐক্য বজায় রেখে মাঠে কাজ করতে হবে।”
আমিনুল ইসলাম খান নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে জানান—প্রত্যেক নেতাকর্মীকে বাড়ি বাড়ি, পাড়া-মহল্লায় গিয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা-১৮ আসনের বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা দেশনেত্রীর সুস্থতা কামনা করে মোনাজাতে অংশ নেন এবং জাতীয় রাজনীতিতে বেগম খালেদা জিয়ার আরও শক্তিশালী ও দীর্ঘ নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেন।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com