1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির মনোনয়নপত্র সংগ্রহ - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬২০ Time View

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির মনোনয়নপত্র সংগ্রহ
বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
গাজীপুর-২ আসনের মাটি ও মানুষের নেতা, বর্ষীয়ান শিক্ষাবিদ অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতাকর্মীরা জানান, অধ্যাপক এম এ মান্নান গাজীপুর অঞ্চলে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও নৈতিক নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর সেই আদর্শ ও জনপ্রিয়তার ধারাবাহিকতায় এম মনজুরুল করিম রনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এম মনজুরুল করিম রনি বলেন,
“গাজীপুর-২ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, দল ও জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারব।”
স্থানীয় বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এম মনজুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুর-২ আসনে জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত হবে এবং আসন্ন নির্বাচনে জনগণের রায় বিএনপির পক্ষেই যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com