1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গী পশ্চিম থানার অভিযানে তিন আসামি গ্রেপ্তার, হেরোইন উদ্ধার - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

টঙ্গী পশ্চিম থানার অভিযানে তিন আসামি গ্রেপ্তার, হেরোইন উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ Time View

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন জিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে মারামারি ও মাদক সংক্রান্ত মামলার আসামিদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মামুন হাওলাদার (৩৮), পিতা: আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিকুর রহমান, সাং-আউচপাড়া, খাপাড়া রোড, থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর। তিনি একটি মারামারি মামলার আসামি।
অপরজন মো. আমানুল্লাহ (২৬), পিতা: মো. রশিদ মিয়া, মাতা: মোছা. আঞ্জুয়ারা বেগম, স্থায়ী ঠিকানা-ঘোছখালী, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ। বর্তমানে তিনি আউসপাড়া, মুক্তার বাড়ি রোড, থানা-টঙ্গী পশ্চিম এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা নং-১৫, তারিখ ২৬/০২/২০২৬, ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৪২৭/৫০৬ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।
এছাড়া ২২ পুড়িয়া হেরোইনসহ মো. খাইরুল ইসলাম (৩২), পিতা: মো. লুৎফর রহমান, স্থায়ী ঠিকানা-বড়গ্রাম গড়াকান্দর, থানা-পোষা, জেলা-নওগাঁ; বর্তমানে বিরুলিয়া খেয়াঘাট এলাকায় জাহাঙ্গীর আলমের বাড়ির ভাড়াটিয়া—তাকেও গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com