1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
কালিগঞ্জে জমি রেজিস্ট্রি চাইতেই অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ওসির বিরুদ্ধে প্রশ্ন - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে জমি রেজিস্ট্রি চাইতেই অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ওসির বিরুদ্ধে প্রশ্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৯২ Time View

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে বায়না করা জমি রেজিস্ট্রি নিতে গেলে এক প্রবাসীকে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জুয়েল মিয়া নামের ওই প্রবাসী বর্তমানে নিরাপত্তাহীনতায় পরিবার নিয়ে টঙ্গীর আরিচপুর বৌবাজার এলাকায় বসবাস করছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেলে টঙ্গী স্টেশন রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জুয়েল মিয়া। তিনি লিখিত বক্তব্যে জানান, দীর্ঘদিন দুবাই প্রবাসে থেকে উপার্জিত অর্থ দিয়ে কালীগঞ্জের পারাবর্তা এলাকার মিনারা বেগম গংদের কাছ থেকে পূর্বাচল ১৫ ও ২৮ নম্বর সেক্টরে দুটি প্লট ১ কোটি ৭ লাখ টাকায় বায়না দলিল করেন।
তিনি অভিযোগ করেন, পরবর্তীতে প্লট দুটি রেজিস্ট্রি নিতে গেলে মিনারা বেগমের ছেলে শরীফ মিয়া বাধা দেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। শরীফ মিয়া নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে প্লট দুটি নিজের নামে রেজিস্ট্রি করার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।
জুয়েল মিয়া আরও বলেন, “আমার বিনিয়োগকৃত টাকা আত্মসাৎ করার জন্য তারা আমাকে নানা হুমকি দিচ্ছে। এমনকি পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
তিনি প্রশ্ন তুলে বলেন, “কালীগঞ্জ থানার ওসি ও উপ-পরিদর্শক জামাল কেন তদন্ত ছাড়াই আমার বিরুদ্ধে মামলা গ্রহণ করলেন?”
ভুক্তভোগী দাবি করেন, সন্ত্রাসীদের হুমকির মুখে তিনি এলাকা ছেড়ে পরিবারসহ টঙ্গীতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় জুয়েল মিয়া গাজীপুর জেলা প্রশাসক, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, “মামলাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক এবং আমাকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হোক।”
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন, মাহবুব, মীম আক্তার, আসকর আলী, রাবেয়া খাতুন, মারুফ, জাহিদুল, মকবুল, তমি মিয়া, এরশাদ মিয়া, মহসিন ভূইয়া, আরিফসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com