1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ঈদুল আযহা আত্মশুদ্ধি ও মানবকল্যাণের শিক্ষা দেয় : জজ মিয়া। - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

ঈদুল আযহা আত্মশুদ্ধি ও মানবকল্যাণের শিক্ষা দেয় : জজ মিয়া।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৮ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর মহানগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল গাজীপুর মহানগরের সহ-সভাপতি জজ মিয়া। শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগ, মানবতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, কুরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মানবকল্যাণে আত্মনিয়োগ করা। ঈদুল আযহা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধি, আত্মসংযম এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক অনন্য শিক্ষা বহন করে।
জজ মিয়া বলেন, হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের আদর্শ মুসলিম উম্মাহকে আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রেরণা দেয়। সেই শিক্ষা ধারণ করেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে বৈষম্য, অবিচার ও মানবিক সংকট দূর করতে ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা অনুসরণ করা অত্যন্ত জরুরি। কুরবানির মাধ্যমে ধনী-গরিবের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। তাই ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদুল আযহার প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব।
শুভেচ্ছা বার্তায় তিনি পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইসলামে পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাই কোরবানির পশুর রক্ত, হাড়, চামড়া, নাড়িভুঁড়িসহ অন্যান্য বর্জ্য যথাযথভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা প্রত্যেক নাগরিকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে জজ মিয়া বলেন, কোরবানির উচ্ছিষ্ট নির্ধারিত স্থানে মাটি চাপা দিতে হবে এবং মাংস বিতরণ বা বর্জ্য অপসারণে পরিবেশবান্ধব ব্যাগ ও পাত্র ব্যবহার করতে হবে। এতে নগরীর পরিবেশ সুরক্ষিত থাকবে এবং ইসলামের পরিচ্ছন্নতা ও মানবকল্যাণের শিক্ষাও বাস্তবায়িত হবে।
তিনি বলেন, ঈদুল আযহার শিক্ষা মানুষকে ভোগবাদ নয়, বরং ত্যাগ ও মানবসেবার পথে পরিচালিত করে। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে ঈদের আনন্দে শামিল করাই হওয়া উচিত সবার অঙ্গীকার।
শেষে তিনি দেশবাসী, বিশেষ করে গাজীপুর মহানগরবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র। ঈদ মোবারক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com