1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ঈদুল আযহায় ত্যাগ ও মানবকল্যাণের আহ্বান জানালেন বিএনপি নেতা নিশাত মাহমুদ জালাল - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

ঈদুল আযহায় ত্যাগ ও মানবকল্যাণের আহ্বান জানালেন বিএনপি নেতা নিশাত মাহমুদ জালাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৬ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি):
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর মহানগরবাসী, ৫৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এবং জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির ৫৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ, তাকওয়া ও মানবকল্যাণে আত্মনিয়োগ। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান কোরবানির আদর্শ মুসলিম উম্মাহকে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়। সেই আদর্শ ধারণ করেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, কুরবানি শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়; এটি আত্মশুদ্ধি, আত্মসংযম এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার এক মহৎ শিক্ষা। বর্তমান সমাজে বৈষম্য, অবিচার ও মানবিক সংকট দূর করতে ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার আদর্শ অনুসরণ করা জরুরি।
জাতীয়তাবাদী আদর্শের প্রসঙ্গ টেনে নিশাত মাহমুদ জালাল বলেন, বিএনপির রাজনীতি সবসময় মানুষের অধিকার, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে কাজ করে। ত্যাগ, দেশপ্রেম ও জনগণের কল্যাণে কাজ করার যে রাজনৈতিক দর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেছিলেন, ঈদুল আযহার শিক্ষা সেই আদর্শকে আরও শক্তিশালীভাবে ধারণ করতে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, কুরবানির মাধ্যমে ধনী-গরিবের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় হয়। তাই ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদুল আযহার প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব।
শুভেচ্ছা বার্তায় পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। বলেন, ইসলামে পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাই কোরবানির পশুর রক্ত, হাড়, চামড়া ও নাড়িভুঁড়িসহ সব ধরনের বর্জ্য যথাযথভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির উচ্ছিষ্ট নির্ধারিত স্থানে মাটি চাপা দিতে হবে এবং বর্জ্য অপসারণে পরিবেশবান্ধব ব্যাগ ও পাত্র ব্যবহার করতে হবে। এতে নগরীর পরিবেশ সুরক্ষিত থাকবে এবং ইসলামের পরিচ্ছন্নতা ও মানবকল্যাণের শিক্ষাও বাস্তবায়িত হবে।
শেষে তিনি দেশবাসী, বিশেষ করে গাজীপুর মহানগরবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র। ঈদ মোবারক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com