1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
সরকারি বাউন্ডারি ওয়াল ভাঙার অভিযোগ, গণপূর্তের ভূমিকা নিয়ে প্রশ্ন - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

সরকারি বাউন্ডারি ওয়াল ভাঙার অভিযোগ, গণপূর্তের ভূমিকা নিয়ে প্রশ্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭০ Time View

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন বৃহত্তর ময়মনসিংহ সমিতি সুপার মার্কেট এলাকায় সরকারি বাউন্ডারি ওয়াল ভাঙার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, নাহার ফার্মেসির মালিক মিন্টু মিয়া রাতের আঁধারে সরকারি বাউন্ডারি ওয়ালের একটি অংশ অপসারণ করেছেন। তবে অভিযুক্ত এ অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় দোকান মালিকদের দাবি, প্রায় এক বছর আগে ঘটনাটি ঘটলেও গাজীপুর গণপূর্ত বিভাগ এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ নিয়ে গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগকারী ব্যবসায়ীরা জানান, হাসপাতালের জরুরি বিভাগের পূর্ব পাশে নির্মিত দোকানঘরগুলোর জন্য নির্ধারিত প্রবেশপথ থাকলেও একটি দোকানের সামনে অতিরিক্তভাবে বাউন্ডারি ওয়াল অপসারণ করায় সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে এবং অন্য দোকান মালিকদের মধ্যেও একই ধরনের উদ্যোগ নেওয়ার প্রবণতা দেখা দিচ্ছে।
নিশরাত ফার্মেসির মালিক আব্দুল হাই বলেন, “সরকারি সম্পত্তি রক্ষা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।”
এ বিষয়ে নাহার ফার্মেসির মালিক মিন্টু মিয়া বলেন, “বাউন্ডারি ওয়াল ভাঙার বিষয়ে আমি কিছু জানি না। কে বা কারা এটি করেছে, সেটিও আমার জানা নেই।”
অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে একাধিকবার অবহিত করা হলেও গণপূর্ত বিভাগের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয়দের দাবি, সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
অপরদিকে, গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে পূর্বের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়েও আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে অতীতেও অভিযোগ উত্থাপিত হয়েছে এবং কিছু বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা সরকারি সম্পত্তি সংরক্ষণ, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com