1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইল স্টেশন ব্যবসায়ী পরিচালনা পরিষদের পরিচিতি সভা, দোয়া ও মিলনমেলা অনুষ্ঠিত - dailyjonotarkantho
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাবা হত্যার বিচার চাই’—টঙ্গীতে নুরুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার চেয়ে পরিবারের আকুতি তুরাগে চালকদের মাঝে চান মিয়ার উপহার অটো রিকশায় ফিরল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক

পূবাইল স্টেশন ব্যবসায়ী পরিচালনা পরিষদের পরিচিতি সভা, দোয়া ও মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১৮ Time View

আল-আমিন সরকার, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল স্টেশন ব্যবসায়ী পরিচালনা পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, দোয়া মাহফিল ও ব্যবসায়ীদের মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল কলেজ গেট সংলগ্ন হাসনাহেনা পিকনিক স্পটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং বাজারের ব্যবসায়ীদের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল স্টেশন ব্যবসায়ী পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. দেলোয়ার হোসেন মোল্লা।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া, পূবাইল থানা যুবদলের সভাপতি মজিবুর রহমান রাজীব, সাবেক স্টেশন বাজার কমিটির সভাপতি আলহাজ সালাউদ্দিন বাবু, হাফিজুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার কাজী এবাইদুর রহমান, প্রধান নির্বাচন পর্যবেক্ষক শেখ তানভীর আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামিম মৃধা ও কাজী হুমায়ুন এবং ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি সায়েম সরকার, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক সেলিম রেজা সাঈদুর, সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম মিয়া, কোষাধ্যক্ষ বিজয় চন্দ্র দাস, ধর্ম সম্পাদক (মুসলিম) আল-মামুন, ধর্ম সম্পাদক (সনাতন) বিমল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক আজিজুল হক মোল্লা, সহ-দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল, ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান আলম, সাংস্কৃতিক সম্পাদক শ্রী লাভলু চন্দ্র দাস, উন্নয়নবিষয়ক সম্পাদক সঞ্জিত চন্দ্র দাস এবং কার্যকরী সদস্য মো. শামীম মোল্লা, শেখ সৈয়দ মিলন ও মো. সবুজ মিয়া।
পরিচিতি সভায় বক্তারা ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বাজারের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ীদের আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির উদ্যোগে উপস্থিত ব্যবসায়ী ও অতিথিদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের খেলাধুলা ও আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com