1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
৫৪ নম্বর ওয়ার্ডে কথিত কমিটি নিয়ে বিভ্রান্তি: ওয়ার্ড সচিবের স্পষ্টীকরণ, স্বাক্ষর অপব্যবহারের অভিযোগ - dailyjonotarkantho
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ কোরিয়ায় দক্ষ কর্মী পাঠাতে বোয়েসেল ও এইচআরডি কোরিয়ার যৌথ উদ্যোগ কালিগঞ্জ ট্রান্সপোর্ট যেন মানুষের উপকারে আসে কর্তৃপক্ষকে –ফজলুল হক মিলনের বার্তা শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব পূবাইল স্টেশন ব্যবসায়ী পরিচালনা পরিষদের পরিচিতি সভা, দোয়া ও মিলনমেলা অনুষ্ঠিত ৫৪ নম্বর ওয়ার্ডে কথিত কমিটি নিয়ে বিভ্রান্তি: ওয়ার্ড সচিবের স্পষ্টীকরণ, স্বাক্ষর অপব্যবহারের অভিযোগ ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার

৫৪ নম্বর ওয়ার্ডে কথিত কমিটি নিয়ে বিভ্রান্তি: ওয়ার্ড সচিবের স্পষ্টীকরণ, স্বাক্ষর অপব্যবহারের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি কথিত কমিটি সংক্রান্ত পোস্ট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় জরুরি স্পষ্টীকরণ দিয়েছেন ওয়ার্ড সচিব মো. নাহিদ পারভেজ।
স্পষ্টীকরণে তিনি জানান, গত বৃহস্পতিবার অফিস চলাকালে আউচপাড়া খা-পাড়া এলাকার কয়েকজন বাসিন্দা ওয়ার্ড কার্যালয়ে এসে স্থানীয় একটি মসজিদের ব্যাংক হিসাব (ব্যাংক অ্যাকাউন্ট) খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষরের অনুরোধ করেন। সিটি কর্পোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী মসজিদের ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি একটি প্যাডে স্বাক্ষর করেন।
কিন্তু পরবর্তীতে সেই স্বাক্ষরযুক্ত প্যাডকে ‘বাড়িওয়ালা কমিটি’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়, যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি।
ওয়ার্ড সচিব মো. নাহিদ পারভেজ বলেন, “আমি কোনো বাড়িওয়ালা কমিটির জন্য স্বাক্ষর করিনি। শুধুমাত্র মসজিদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্যে প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করা হয়েছিল। সেই স্বাক্ষরের অপব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।”
তিনি আরও জানান, মিথ্যা তথ্য প্রচার এবং স্বাক্ষরের অপব্যবহারের কারণে ওই প্যাড, স্বাক্ষর এবং কথিত কমিটিকে বাতিল ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ওয়ার্ড সচিব ৫৪ নম্বর ওয়ার্ডবাসীকে শুধুমাত্র যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করার অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com