1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইলবাসীর সেবার মান বাড়াতে থানা ভবন নির্মাণ কাজের উদ্বোধন - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

পূবাইলবাসীর সেবার মান বাড়াতে থানা ভবন নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৮৬ Time View

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল থানার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পূবাইল কলেজগেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, নতুন থানা ভবনের কাজ শুরু হওয়ায় পূবাইলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক বছরের মধ্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি থানা ভবন নির্মাণ সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, বর্তমানে পুলিশ সদস্যরা নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করছেন। নতুন ভবন নির্মাণ হলে তারা উন্নত কর্মপরিবেশ ও আবাসন সুবিধা পাবেন। পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ জনগণও একটি সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন।
পুলিশ কমিশনার জানান, নতুন ভবন চালু হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। বিশেষ করে মাদক, ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।
পূবাইল কলেজগেট এলাকার দীর্ঘদিনের যানজট প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব নয়। তবে ভবিষ্যতে এখানে ফ্লাইওভার নির্মাণ করা হলে যানজট অনেকাংশে কমে আসবে। এছাড়া থানা ভবন স্থাপনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং যানবাহনের এলোমেলো চলাচল কমবে।
তিনি আরও বলেন, রেলক্রসিং এলাকায় গেট উঠার পর যানবাহনগুলো সঠিক নিয়মে চলাচল করলে অল্প সময়েই যানজট নিরসন সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com