1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
প্রস্তুত ঐতিহ্যবাহী পূবাইল বাজার পশুর হাট কাল থেকে কেনাবেচা শুরু - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

প্রস্তুত ঐতিহ্যবাহী পূবাইল বাজার পশুর হাট কাল থেকে কেনাবেচা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯০ Time View

আল-আমিন সরকার(পূবাইল প্রতিনিধি) গাজীপুর মহানগরীর ঐতিহ্যবাহী পূবাইল বাজার কোরবানির পশুর হাট এখন পুরোপুরি প্রস্তুত। বহু প্রতীক্ষিত এ হাটে আগামীকাল শনিবার ২৩ মে সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কোরবানির পশু কেনাবেচা।

হাটকে ঘিরে ইতোমধ্যে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্রেতা-বিক্রেতা, খামারি ও বেপারীদের পদচারণায় সরগরম হয়ে উঠছে পূবাইল বাজার এলাকা।

পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এ পশুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে উন্নত জাতের গরু, মহিষ ও ছাগল নিয়ে আসছেন খামারি ও ব্যবসায়ীরা। ইতোমধ্যে ট্রাকভর্তি পশু হাটে আসতে যাত্রা শুরু করেছে। ক্রেতাদের জন্য থাকছে পছন্দমতো পশু কেনার সুব্যবস্থা।

হাটের ইজারাদার আফজাল হোসেন বলেন, “ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, আলোকসজ্জা ও যানবাহন পার্কিংয়ের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে যেন সবাই স্বাচ্ছন্দ্যে পশু কেনাবেচা করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্থানীয় বেপারি পাড়া যুবসমাজের নেতারা জানান, পূবাইল বাজারের পশুর হাট এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য ও আস্থার প্রতীক। প্রতিবছরের মতো এবারও লাখ লাখ টাকার পশু কেনাবেচার সম্ভাবনা রয়েছে। হাটকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, খামারি ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

হাট এলাকায় ঘুরে দেখা গেছে, পশু রাখার জন্য অস্থায়ী শেড নির্মাণ, ক্রেতাদের চলাচলের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে। ফলে এবার হাটে বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতার সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি ও পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের সভাপতি মো. আখতার হোসেন, হাটের ইজারাদার আফজাল হোসেন, আবদুল আজিজ বেপারি,পূবাইল বাজার বেপারি যুবসমাজের মাসুদ রানা, জাকির হোসেন, নজরুল ইসলাম, মামুন মিয়া, আল আমিন, আরিফ আহমেদ, সুজন পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা দেশ-বিদেশের সকল কোরবানিদাতাকে পূবাইল বাজার পশুর হাটে এসে পছন্দের পশু কেনার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com