1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীর রাস্তায় আর রক্ত নয়—নিরাপদ শহরের দাবিতে মানববন্ধন - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

টঙ্গীর রাস্তায় আর রক্ত নয়—নিরাপদ শহরের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩০ Time View

জনতার কণ্ঠ (প্রতিবেদক)

“টঙ্গীর রাস্তায় আর রক্ত নয়, এখনই চাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা”—এই মানবিক ও প্রতিবাদী স্লোগানকে সামনে রেখে টঙ্গীতে ছিনতাই ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক উন্নয়ন কেন্দ্র, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার যৌথ উদ্যোগে ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় টঙ্গী কলেজগেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহরের ব্যস্ততম সড়কে দাঁড়িয়ে নাগরিক নিরাপত্তার পক্ষে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠে পরিণত হয় এই কর্মসূচি। এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্র ও যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি। সঞ্চালনায় ছিলেন সুজন গাজীপুর মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম রাজিব। ভূমিকা বক্তব্য দেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন—
গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা,
টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী,
টঙ্গী থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ রুমান শেখ,
সাংস্কৃতিক কর্মী আজিজ টিপু,
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি শাজাহান সিরাজ,
টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা,
আবৃত্তি শিল্পী শাহীন কাওসার,
ছাত্রদল নেতা আলাউদ্দিন সুমন, শাহিন,
সুজন গাজীপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী,
কবি টুটুল বাঙালী,
মহিলাদল টঙ্গী পশ্চিম থানা শাখার সভাপতি নীলুফা ইয়াসমিন,
মহিলা নেত্রী লাইলী, নুরজাহান বেগম, আমিনুর নেসা, শারমিন আক্তার, মোর্শেদা আক্তার রত্না,
ও নুরুল ইসলাম সাজিবসহ আরও অনেকে।
সভাপতি অলিদুর রহমান অলি বলেন, “টঙ্গীর সড়ক এখন অনিরাপদ। প্রতিদিনই বাড়ছে ছিনতাই, দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। এ পরিস্থিতি থেকে উত্তরণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নাগরিকদের সম্মিলিত সচেতনতা এবং প্রশাসনের দৃঢ় পদক্ষেপ জরুরি।” তিনি দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
অংশগ্রহণকারীরা বলেন, এই শান্তিপূর্ণ মানববন্ধন শুধু প্রতিবাদ নয়—নিরাপদ টঙ্গী গড়ার এক দৃপ্ত অঙ্গীকার। তারা ছিনতাই ও দুর্ঘটনামুক্ত নগরী গঠনে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com