1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে গার্মেন্টসে হঠাৎ অসুস্থতা, অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

টঙ্গীতে গার্মেন্টসে হঠাৎ অসুস্থতা, অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৬ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
গাজীপুরের টঙ্গীতে একটি গার্মেন্টসে হঠাৎ খিঁচুনি ও শ্বাসকষ্টে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়ে যায়।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী বিসিক এলাকার মেঘনা রোডে মা টাওয়ারে অবস্থিত এ্যামট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে মনি আক্তার, মারুফা বেগম, বিথী, শিল্পী, মিঠু রায়, শাবনুর, ঝুমুর, সাথীজা, লাইলি, হেনা, কল্পনা, নুরুজ্জামান ও ফারজানা আক্তারের নাম পাওয়া গেছে। আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আহত শ্রমিক মোর্শেদা বেগম জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। তিনি বলেন, “আজ বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ৫ম তলায় গ্যাসের মতো কিছু ছড়িয়ে পড়ে। এর পরপরই অনেক শ্রমিকের মাথা ঘোরা, চোখ জ্বালাপোড়া, বমি ও খিঁচুনি শুরু হয়। দ্রুত অসুস্থরা হাসপাতালে আসতে থাকেন।”
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, “অধিকাংশ শ্রমিক পেনিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সুজন মাহমুদ বলেন, “কাজের সময় হঠাৎ শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। তাদের চোখ জ্বালাপোড়া ও বমির লক্ষণ দেখা যায়। আমাদের চিকিৎসকরা এটিকে প্রাথমিকভাবে পেনিক মুভমেন্ট হিসেবে চিহ্নিত করেছেন। ঠিক কতজন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাৎক্ষণিকভাবে সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। তবে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।”
তিনি আরও জানান, “আজকে শ্রমিকদের কোনো আন্দোলনের বিষয় ছিল না।”
ঘটনার প্রকৃত কারণ জানতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com