1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
তারেক রহমানের ৬১তম জন্মদিনে টঙ্গীতে দিনব্যাপী কিডস ট্যালেন্ট শো অনুষ্ঠিত - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

তারেক রহমানের ৬১তম জন্মদিনে টঙ্গীতে দিনব্যাপী কিডস ট্যালেন্ট শো অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৫৬ Time View

বশির আলম (গাজীপুর মহানগর সংবাদদাতা):
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে টঙ্গী পূর্ব থানায় দিনব্যাপি বর্ণাঢ্য কিডস ট্যালেন্ট শো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী  আরিফ হোসেন হাওলাদার।
আগামী প্রজন্মের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা উন্মোচন ও তারুণ্যের প্রেরণা সৃষ্টির লক্ষ্য নিয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিশু-কিশোররা গান, নাচ, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সারাদিনজুড়ে অভিভাবক ও অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর সফিউদ্দিন সফি, স্বেচ্ছাসেবক দল টঙ্গী পূর্ব থানা আহ্বায়ক সুবেল প্রধান, ছাত্রদল নেতা রিফাত রশিদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলমগীর হোসেন দিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ ট্যালেন্ট শো শিশুদের জন্য তৈরি করে উৎসবমুখর আনন্দঘন পরিবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com