1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে গাজীপুরে দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত - dailyjonotarkantho
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ: টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জোরালো বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ৭নং ওয়ার্ডে গণসংযোগে মেম্বার প্রার্থী মোঃ জুয়েল মাল চার হাজার এসআই নিয়োগে  বিভাগীয় পদোন্নতি বঞ্চনার অভিযোগে তীব্র ক্ষোভ পূবাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু দুই সত্নান আহত পূবাইলে ডেইলি শপিং’ নতুন আউটলেট শাখার শুভ উদ্বোধন টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওনা টাকা লেনদেনে নারীসহ একই পরিবারের ৫ জন আহত, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ সংরক্ষিত নারী আসন: গাজীপুরে আলোচনার কেন্দ্রে বীনা চৌধুরী কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে গাজীপুরে দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৭৮ Time View

বশির আলম,(গাজীপুর): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে গাজীপুরে দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ নভেম্বর,  সকালে টঙ্গী  পশ্চিম থানা  এলাকায় প্রভাষক বসির উদ্দিনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশ-জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
গাজীপুর-৬ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ৫২, ৫৩, ৫৪ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমি ৪৯, ৫০, ৫১ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তা ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মনির
তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মোনাজাতে এলাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নুর, যুবদলের নেতা মাহবুব মিয়াজি, সাইদুর রহমান জনি,ছাত্রদলের রেদোয়ানুর রহমান প্রত্যয়, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারী, এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com