1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

গাজীপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৪৯ Time View

 

বশির আলম (গাজীপুর মহানগর প্রতিনিধি)
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার অন্তর্গত ৪৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সম্রাটের নেতৃত্বে ৩১ দফা লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রূপরেখা জনগণের মাঝে তুলে ধরতে এ আয়োজন করা হয়।
এসময় কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাহ্উদ্দিন সরকার লিফলেট বিতরণ ও গণসংযোগে সরাসরি অংশ নেন।
কর্মসূচির নির্দেশনায় ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন,টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সদস্য বি এম শামীম।
তাদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টঙ্গীর বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন এবং দলের ঘোষিত ৩১ দফা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের সমস্যাবলী শোনা হয় এবং বিএনপির পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করা হয়।
স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে পুরো কর্মসূচি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com