1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুর মহানগর তাঁতীদলের নতুন কমিটি ঘোষিত সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক তাজউদ্দিন তাজু - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগর তাঁতীদলের নতুন কমিটি ঘোষিত সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক তাজউদ্দিন তাজু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮১৫ Time View

বশির আলম ( গাজীপুর প্রতিনিধি ): বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটি গাজীপুর মহানগর শাখার পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন ১৫ সদস্য বিশিষ্ট আংশিক রেগুলার কমিটি অনুমোদন করেছে। ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটিতে মোঃ তাজুল ইসলাম বেপারী সভাপতি ও মোঃ তাজ উদ্দিন তাজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি:
মোঃ আবু হানিফ, মোঃ ইজ্জত আলী, মোঃ বেলায়েত, মোঃ কামাল উদ্দিন সরকার, মোঃ জজ মিয়া
সহ-সাধারণ সম্পাদক:
মোঃ শহীদুল ইসলাম আপন, মোঃ আজিজুল সরকার, মোঃ জসিম সরকার
সাংগঠনিক সম্পাদক: মোঃ জুনায়েদ হোসেন মকবুল
দপ্তর সম্পাদক: মোঃ মানিক মিয়া
সহ-দপ্তর সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
প্রচার সম্পাদক: মোঃ ওমর আলী
সহ-প্রচার সম্পাদক: মোঃ হাসান চঞ্চল
কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বলা হয়—এই আংশিক কমিটিকে অনুমোদনের ৬০ দিনের মধ্যে থানা ও পৌরসভায় প্রতিনিধি সভা করে কমিটি অনুমোদন সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে থানা ও পৌর কমিটি গঠন করে জেলার সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিতে হবে। নির্ধারিত সময়ে এসব কার্যক্রম সম্পন্ন না হলে কমিটির কার্যকারিতা থাকবে না।
এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মতবিরোধ দেখা দিলে কেন্দ্রীয় কমিটি নিজ উদ্যোগে থানা/পৌর কমিটি অনুমোদন করবে—এ ক্ষেত্রে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের সিদ্ধান্তই জেলা, উপজেলা ও পৌর কমিটি গঠনের ক্ষেত্রে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া
নবনির্বাচিত সভাপতি তাজুল ইসলাম বেপারী বলেন—
“অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে কাজ করেছি এবং সংগঠনের দায়িত্বও পালন করেছি। সংগঠনকে আরও শক্তিশালী করতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে প্রতিটি ইউনিট ও থানা কমিটি পুনর্গঠন করা হবে।”
তিনি আরও বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁতীদলের কর্মীরা মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com