1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত - dailyjonotarkantho
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে টঙ্গীতে ইউনিট-বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল কাজিরহাট-আরিচা-দৌলতদিয়া সেতুর দাবিতে মানববন্ধন ঈদুল আজহার ত্যাগের শিক্ষায় ৭টি কোরবানি, সুবিধাবঞ্চিতদের মাঝে গোশত বিতরণ গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর রাজনৈতিক প্রতিহিংসার শিকার নুরুল ইসলাম দীপুর ঈদ শুভেচ্ছা, টঙ্গীবাসীর কাছে ন্যায়বিচারের প্রত্যাশা ত্যাগ ও মানবিকতার আহ্বানে শ্রমিক দল নেতা আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা ৫২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা গাজীপুর মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জসিম ভাট গাজীপুর মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মহিলা দল নেত্রী বীনা চৌধুরী

টঙ্গীতে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮০৮ Time View

নিজস্ব সংবাদদাতা

টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগ আলী বাসস্ট্যান্ডের টোকিও টাওয়ার লিফট-৪ কর্পোরেট অফিস থেকে “মাই ভিশন মার্ট”-এর উদ্যোগে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রয় ও সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি একটি অলাভজনক, আত্মকর্মসংস্থান ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান। সার্বিক সহযোগিতায় রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আওতাভুক্ত আইনি ও সালিশ সহায়তা কেন্দ্র— আসক ফাউন্ডেশন।
পরিচালনায় রয়েছে ইমাম আমিমুসাফা এন্টারপ্রাইজ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, মাসিক মাত্র ১০০ টাকা সেবা চার্জের মাধ্যমে সদস্যরা বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে স্বল্পমূল্যে খাদ্যপণ্য সরবরাহ, মাসে এক থেকে দুইবার বিনামূল্যে ডাক্তার সেবা স্বাস্থ্যসেবা ও ওষুধ ক্রয়ে ২৫–৩০% ছাড় প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সহায়তা বিধবা, এতিম ও দরিদ্রদের পুনর্বাসন সহযোগিতাআইনি ও সালিশ সহায়তা কৃষি ও শিল্প উৎপাদনমুখী কর্মকাণ্ডে সহযোগিতা
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, পণ্যের গুণগত মান শতভাগ নিশ্চিত করা হবে এবং কোনো পণ্যে ত্রুটি পাওয়া গেলে তা ফেরত নেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাজারদর হঠাৎ বৃদ্ধি পেলে প্যাকেজ মূল্যে সাময়িক পরিবর্তন হতে পারে।
স্বল্পমূল্যের খাদ্যপণ্যের প্যাকেজসমূহ
প্রতি মাসে ৪ বার এবং প্রতি শুক্রবার নির্দিষ্ট স্থানে পণ্য বিতরণ করা হবে।
প্যাকেজ-১, প্যাকেজ-২, প্যাকেজ-৩ ও প্যাকেজ-৪ প্রতিটি পণ্যের পরিমাণ ও মূল্য প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত, যেখানে খুচরা মূল্যের তুলনায় উল্লেখযোগ্য মূল্য ছাড় পাওয়া যাবে।
কার্যক্রমে মিনিকেট চাল, সয়াবিন তেল, আটা, মশলা, নুডুলস, সাবান, ডিটারজেন্ট, আলু, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার ২১ নভেম্বর  ৫৩ নং ওয়ার্ড টঙ্গী আদর্শ পাড়া   আনুষ্ঠানিকভাবে বিক্রি কার্যক্রম শুরু করেছে
এসময় উপস্থিত ছিলেন
দিনার রসুল, মাহফুজ খান, এমদাদুল আলম, হাবিবুর রহমান, বশির আলম, মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সামাজিক সহযোগিতা এবং ন্যায্যমূল্যে পণ্য সরবরাহে এ উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক ভূমিকার সূচনা হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com